দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এবার অনলাইনে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১২ নভেম্বর।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
এবার পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ফল খারাপ করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অকৃতকার্য হয়েছে।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
পাসের হার ও জিপিএ-৫সহ প্রায় সব সূচকেই এবার ছাত্রীদের সাফল্য বেশি। উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন কার্যক্রম শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এমএম/